News71.com
 Bangladesh
 14 Jun 16, 07:28 PM
 460           
 0
 14 Jun 16, 07:28 PM

চুয়াডাঙ্গায় ৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক ।।

চুয়াডাঙ্গায় ৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক ।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার পৃথক ৪টি স্থানে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। আজ ভোররাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। অভিযানে ভারত থেকে পাচার করে আনা মদ, ফেনসিডিল, পটকা-বাজি, বরশি ও পলিথিন রয়েছে ।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, দামুড়হুদার জয়নগর, হুদাপাড়া, ঠাকুরপুর ও জীবননগরের উথলীতে গোপন সূত্রে অভিযান চালায় বিজিবি। অভিযানে ৬ লাখ ৯৫ হাজার ৬০০ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়। আটককৃত মালামাল কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন