
পলাশ খান: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মঙ্গলবার আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সিমেস্টারের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এক ইফতার মাহফিলের আয়োজন করে । ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয় । ইফাতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মোক্তাদির বিল্লাহ ।
মোক্তাদির বলেন, ইসলামের দৃষ্টি কোণ থেকে রোজা রাখা ফরজ । ইসলাম শান্তির ধর্ম। দেশের কল্যাণে ইসলাম ধর্মের শান্তির বার্তা সবাইকে পৌছে দিতে হবে ।
আয়োজক কমিটির সদস্য আবির হোসেন খান বলেন, এই ইফতার মাহফিলের মাধ্যমে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃঢ় হবে এবং ধর্মীয় অনু্শাসন অনুসরণ করে আমাদেরকে চলতে সাহায্য করবে ।