
নিউজ ডেস্ক: যশোর সদর উপজেলার সিরাজসিনহা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের আকবর বিশ্বাসের ছেলে তোরাব আলী (৩৬) ও মেয়ে সাবিনা (৩০)।
নিহতের স্বজনরা জানান, বাড়ির উঠানে টাঙানো বিদ্যুতের তারে শুকাতে দেওয়া কাপড় ওঠাতে গেলে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন সাবিনা। তাকে বাঁচাতে গেলে তার ভাই তোরাব আলীও বিদুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতদের স্বজনরা দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।