News71.com
 Bangladesh
 15 Jun 16, 12:21 AM
 496           
 0
 15 Jun 16, 12:21 AM

নারী ও ইয়াবাসহ ময়মনসিংহের এক ইউপি চেয়ারম্যান আটক

নারী ও ইয়াবাসহ ময়মনসিংহের এক ইউপি চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক: ইয়াবা ও নারীসহ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল আহম্মদ (৪৫)কে আটক করেছে পুলিশ। এ সময় ইউপি চেয়ারম্যান ছাড়াও তার ছয় সহযোগিকে আটক করা হয়। গতকাল সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের সোনাকান্দি গ্রামে অবস্থিত দুলাল চেয়ারম্যানের নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় দুলাল চেয়ারম্যান ছাড়াও এক নারী ও ছয় সহযোগিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মিলন, মো. আহসানুল ইসলাম রিপন, সাহাবুদ্দিন, সৌরভ ভূইয়া, হাবিবুর রহমান ও হোসনে আরা। এ সময় তাদের নিকট থেকে ৫৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে মাদক সেবন ছাড়াও বিক্রয়কারীদের ব্যাপক আড্ডা জমে আসছিল।

এ ব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, আটককৃত সাতজন মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ মঙ্গলবার আদালতে তাদেরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন