News71.com
 Bangladesh
 15 Jun 16, 12:41 AM
 532           
 0
 15 Jun 16, 12:41 AM

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ ।। নিহত-২

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ ।। নিহত-২

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত হওয়া অটোযাত্রী জহিরুল ইসলাম ও রামেশ্বর নামে ২ জন চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৯টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা গেছেন। এর আগে বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার আলাদাতপুর আইডিয়াল স্কুলের সামনে দুর্ঘটনার শিকার হন এ ২জন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিক্সাটি আটক করেছে পুলিশ। নিহত জহিরুল ইসলাম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পশ্চিম খিলপাড়ার সেকান্তর মিয়ার ছেলে ও অপর নিহত রামেশ্বর জগলুরশ্বরের ছেলে বলে জানা গেলেও তার ঠিকানা জানা যায়নি ।

লক্ষ্মীপুরের দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জাহাঙ্গীর জানান, চাটখিল থেকে লক্ষ্মীপুরের দিকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সার ২ যাত্রী আহত হন। পরে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে নোয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন