
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে। গতকাল বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের দক্ষিণ নাজিরপাড়া গ্রামের জোবেদ আলী মাতব্বরের কাঠাল বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন জানান, দুপুরের পর ওই কাঠাল বাগানে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি পোশাক কারখানার শ্রমিকের হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
এসআই ছানোয়ার জানান, নিহতকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিকেলে লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছিল ।