News71.com
 Bangladesh
 15 Jun 16, 01:04 AM
 524           
 0
 15 Jun 16, 01:04 AM

সীতাকুণ্ডে অস্ত্রসহ যুবলীগ ক্যাডার আটক

সীতাকুণ্ডে অস্ত্রসহ যুবলীগ ক্যাডার আটক

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে মো: রিপন নামে যুবলীগের এক দুর্ধর্ষ ক্যাডারকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ তার ঘরে অভিযান চালিয়ে একটি এলজি ও কার্তুজ উদ্ধার করেছে। রিপন উপজেলার মহালঙ্গা মোল্লাবাড়ির মো: খাইরুল ইসলামের পুত্র।

সীতাকুণ্ড মডেল থানার এসআই মো: শরীফ নিউজ৭১ কে জানিয়েছেন , সে মূলত এলাকায় যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত এবং সম্প্রতি খুন হওয়া অপর যুবলীগ নেতা মো: নয়ন হত্যা মামলার প্রধান আসামি।

রিপন সীতাকুন্ড থানা এলাকার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, খুন ও রাহাজানিসহ নানা রকম অপকর্ম করে থাকে। আজ সন্ধ্যায় বাড়িতে অবস্থান করছে জানতে পেরে ওসি সাহেবের নির্দেশে আমরা তার বাড়িতে অভিযান চালাই। পরে সেখান থেকে ১টি এলজি ও কার্তুজসহ তাকে হাতেনাতে গ্রেফতার করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন