News71.com
 Bangladesh
 15 Jun 16, 10:35 AM
 484           
 0
 15 Jun 16, 10:35 AM

বান্দরবানে আওয়ামিলীগ নেতা নিখোঁজ : অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথ অবরোধ

বান্দরবানে আওয়ামিলীগ নেতা নিখোঁজ : অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথ অবরোধ

নিউজ ডেস্ক: অপহৃত আওয়ামী লীগ নেতা মং পু মারমাকে ছেড়ে না দেওয়ায় আজ বুধবার সকালে বান্দরবান জেলায় অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখা এ অবরোধের ডাক দিয়েছে।

এদিকে আকস্মিক অবরোধে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে বান্দরবান অভিমুখী যাত্রীবাহী বাস ও নৈশ কোচগুলো জেলার প্রবেশ দ্বার সুয়ালকে আটকা পড়েছে। সকাল ৬টার পর বান্দরবান থেকে ছেড়ে যেতে পারেনি কোনো বাস। ফলে পর্যটকসহ হাজার হাজার যাত্রী আটকা পড়েছে বিভিন্ন স্থানে। অবরোধের কারণে পুরো জেলার জীবনযাত্রা অচল হয়ে পড়েছে।

গত সোমবার রাতে বান্দরবান সদর উপজেলার জামছড়ি মুখ পাড়ায় অবস্থিত নিজ বাড়ি থেকে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মং পু মারমাকে অপহরণ করা হয়। বান্দরবান জেলা আওয়ামী লীগ এ অপহরণের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁকে সুস্থ অবস্থায় ছেড়ে দে‌ওয়ার আলটিমেটাম দেয়। নির্ধারিত সময়ের মধ্যে দলীয় নেতা মুক্তি না পাওয়ায় বুধবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে সরকার পরিচালনার দায়িত্বে থাকা দলটির স্থানীয় শাখা।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপহৃত মং পু মারমাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সেনাবাহিনীর কয়েকটি ইউনিটও অংশ নিয়েছে উদ্ধার অভিযানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন