News71.com
 Bangladesh
 15 Jun 16, 10:36 AM
 507           
 0
 15 Jun 16, 10:36 AM

যশোরে ঝিকরগাছায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত

যশোরে ঝিকরগাছায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত

নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার কৃষ্ণনগর-কাঁটাখাল এলাকায় এ ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ এ খবর নিশ্চিত করেন।

পুলিশ জানান, উপজেলার কৃষ্ণনগর গ্রামে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় এলাকাবাসী তাদের ধাওয়া করলে সবাই পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তিন ডাকাতের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন