News71.com
 Bangladesh
 15 Jun 16, 11:44 AM
 450           
 0
 15 Jun 16, 11:44 AM

সাতক্ষীরায় জামায়াতকর্মীসহ ৫৪ জন গ্রেফতার ।।

সাতক্ষীরায় জামায়াতকর্মীসহ ৫৪ জন গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় সাঁড়াশি অভিযান চালিয়ে জামায়াতের ৯ কর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোর পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা জেলার ৮টি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে ১১ জন, কালিগঞ্জ থেকে ৮ জন, তালা থেকে ১০ জন, কলারোয়া থেকে ৬ জন, দেবহাটা থেকে ৪ জন, আশাশুনি থেকে ৪ জন, পাটকেলঘাটা থেকে ৪ জন, শ্যামনগর থেকে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ১ জনকে গ্রেফতার করেছে ডিবি। তাদের নামে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে, জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন