
নিউজ ডেস্ক: মানসম্পন্ন ওষুধ প্রস্তুত না করায় ২০টি দেশীয় ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে তিনটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির করা আবেদনে সাড়া দেয়নি আপিল বিভাগ।
একই সঙ্গে ১৮ আগস্টের মধ্যে হাইকোর্টের জারিকৃত রুল নিষ্পত্তির জন্য মামলার পক্ষগণকে নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ নির্দেশ দেয়। গত ৭ জুন হাইকোর্ট এক আদেশে জিএমপি নীতিমালা অনুসুরন করে ঔষুধ ঊৎপাদনে ব্যর্থ হওয়ায় ২০টি কোম্পানিকে উৎপাদন বন্ধের নির্দেশ দেয়।
এছাড়া আরো ১৪টি কোম্পানির সব ধরনের এন্টিবায়েটিক উৎপাদনের ওপর নিষেধাজ্ঞা দেয় আদালত। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে ইউনির্ভাসল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ও এমএসটি ফার্মা। আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার ফিদা এম কামাল এবং রিটকারী পে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ উপরোক্ত আদেশ দেয়।
প্রতিবেদনে ২০ কোম্পানির ওষুধ উৎপাদন ও লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়। এগুলো হচ্ছে, এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মাসিউটিক্যাল, ডলফিন ফার্মাসিউটিক্যাল, ড্রাগল্যান্ড লিমিটেড, গোব ল্যাবরেটরিজ, মেডিকো ফার্মাসিউটিক্যাল, ন্যাশনাল ড্রাগ, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, রিমো কেমিক্যাল, রিদ ফার্মাসিউটিক্যাল, স্কাইল্যাব ফার্মাসিউটিক্যাল,জলপা ল্যাবরেটরিজ, কাফমা ফার্মাসিউটিক্যাল, স্পার্ক ফার্মাসিউটিক্যাল, স্টার ফার্মাসিউটিক্যাল, সুনিপুণ ফার্মাসিউটিক্যাল, টুডে ফার্মাসিউটিক্যাল, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যাল এবং ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড।
এছাড়া বিশেষজ্ঞ কমিটি যে ১৪টি কোম্পানির সব ধরনের এন্টিবায়োটিক উৎপাদন বন্ধ করার সুপারিশ করেছে সেগুলো হলো, আদ-দ্বীন ফার্মাসিউটিক্যাল,ক্রাইস্ট্যাল ফার্মাসিউটিক্যাল, আলকাদ ল্যাবরেটরিজ, বেলসেন ফার্মাসিউটিক্যাল, বেঙ্গল ড্রাগস, ব্রিস্টল ফার্মা, , ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল, মিল্লাত ফার্মাসিউটিক্যাল, এমএসটি ফার্মা, অরবিট ফার্মাসিউটিক্যাল, ফার্মিক ল্যাবরেটরিজ, ফনিক্স কেমিক্যাল, রাসা ফার্মাসিউটিক্যাল এবং সেভ ফার্মাসিউটিক্যাল লিমিটেড।