
নিউজ ডেস্ক: কুমিল্লায় রুবেল মিয়া (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৬টায় কুমিল্লা সদর থানার সংরাইশ এলাকার গোমতী নদীর চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রুবেল জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকার গিয়াস উদ্দিন ভাণ্ডারীর ছেলে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সামসুজ্জামান বলেন, "স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত করছি।" তিনি বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। তবে আমরা আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"