News71.com
 Bangladesh
 15 Jun 16, 02:06 PM
 426           
 0
 15 Jun 16, 02:06 PM

রিজার্ভ চুরির ঘটনায় আতঙ্কিত হওয়া ।। মার্কিন তদন্ত কর্মকর্তার মন্তব্য

রিজার্ভ চুরির ঘটনায় আতঙ্কিত হওয়া ।। মার্কিন তদন্ত কর্মকর্তার মন্তব্য

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রিজার্ভ চুরি তদন্তে নিয়োজিত একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা বলেছেন, অন্য প্রতিষ্ঠানও এ ধরনের হামলার শিকার হতে পারে। গত মঙ্গলবার (১৪ জুন) ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ম্যানহাটানের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর প্রীত ভারারা বলেন, নামগোত্রহীন ব্যক্তিরা অন্যের একাউন্ট থেকে বিপুল অর্থ সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমাদের আর্থিক খাতের জন্য একটি বড় সমস্যা, বিশাল হুমকি।

এজন্য লোকদের আতঙ্কিত হওয়া উচিত। ফেব্রুয়ারির শুরুতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সঞ্চিত বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করছেন প্রীত ভারারা। এফবিআইও সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত চালাচ্ছে।

সুইফট সিস্টেম ব্যবহার করে রিজার্ভ চুরির পরও এই ব্যবস্থাটির ওপর আর আস্থা রাখা যায় কী না প্রশ্নের জবাবে প্রীত ভারারা বলেন, বিশেষ কোনো প্রতিষ্ঠানের ওপর অনাস্থার প্রয়োজন নেই। তবে মানুষকে উদ্বিগ্ন হতে হবে যে এ ব্যবস্থায় ফাঁকফোকর থেকে যেতে পারে। এর আগে রিজার্ভ চুরি নিয়ে এফবিআই জানিয়েছিল, বিশ্বের বৃহত্তম ওই অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও আংশিক জড়িত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন