News71.com
 Bangladesh
 15 Jun 16, 02:16 PM
 487           
 0
 15 Jun 16, 02:16 PM

প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য জীবন দক্ষতা বৃদ্ধি করা : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য জীবন দক্ষতা বৃদ্ধি করা : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

কবির কানন: প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘ আমাদের সন্তানদের শুধু মানুষ করলে চলবে না , মানবসম্পদে পরিণত করতে হবে । সারা বিশ্বে তারা যেন কর্মদক্ষতা , যোগ্যতা এবং সক্ষমতা দেখাতে পারে, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে । প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য জীবন দক্ষতা বৃদ্ধি করা’।

গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা ও বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । প্রাথমিক শিক্ষায় সহায়তাকরী প্রতিষ্ঠান জার্নি এ সেমিনারের আয়োজন করে ।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ এবং জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির সদস্য অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন জার্নির চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম. ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন