
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ থেকে ভারতীয় শাড়ি-কাপড় বোঝাই একটি পিকআপ আটক করেছে বিজিবি। আটক করা মালামালের মূল্য ৭০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। আজ ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন সূত্রে ভিত্তিতে এসব মালামাল আটক করা হয় ।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, জীবননগরের দৌলতগঞ্জে ঢাকাগামী একটি পিকআপকে (ঢাকামেট্রো-ন-১৮-৮০১৭) থামার নির্দেশ দিলে এর চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায়।
এসময় পিকআপ তল্লাশী করে ভারত থেকে পাচার করে আনা ১ হাজার ১৮টি শাড়ি, ৬৭টি শার্ট পিস ও ৩৩৮ মিটার থানকাপড়সহ পিকআপটি জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য ৭০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। বিজিবি পরিচালক আরো জানান, আটক করা মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে ।