News71.com
 Bangladesh
 15 Jun 16, 04:47 PM
 614           
 0
 15 Jun 16, 04:47 PM

গত ২৪ ঘন্টায় খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ১১৮

গত ২৪ ঘন্টায় খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ১১৮

নিউজ ডেস্ক: খুলনা মহানগর ও জেলা পুলিশ ১১৮ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) ৪৭ জনকে এবং জেলা পুলিশ ৭১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে বিএনপি ও জামায়াতের সাত নেতা-কর্মী রয়েছে।

মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেছে পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু বলেছেন, খুলনা মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ওয়াচ) আব্দুর রশিদ বলেন, খুলনা জেলার ৯ থানায় অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন