News71.com
 Bangladesh
 15 Jun 16, 04:49 PM
 483           
 0
 15 Jun 16, 04:49 PM

সংসদে সমাজকল্যান মন্ত্রীর দায়িত্ব পালন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদে সমাজকল্যান মন্ত্রীর দায়িত্ব পালন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক: সমাজকল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী সৈয়দ মহসিন আলী ও প্রতিমন্ত্রী প্রমোদন মানকিন দুজনই গত হয়েছেন আকস্মিকভাবে। তাঁদের মৃত্যুতে স্বাভাবিকভাবেই কর্তৃত্বহীন হয়ে পড়ে মন্ত্রণালয়টি। এরপর বেশ কিছু দিন কেটে গেলেও নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। বিধি অনুযায়ী মন্ত্রীহীন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপরই বর্তায়।

সে অনুযায়ী জাতীয় সংসদে প্রশ্নোত্তরের জন্য সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা লিখিত ও তারকা চিহ্নিত প্রশ্নোত্তর বইয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লিখে দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্নের উত্তর সরাসরি দিতে হয়নি। এ মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন