News71.com
 Bangladesh
 15 Jun 16, 05:35 PM
 495           
 0
 15 Jun 16, 05:35 PM

পঞ্চগড়ে জালটাকাসহ গ্রেফতার এক

পঞ্চগড়ে জালটাকাসহ গ্রেফতার এক

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে ‘চিত্তরঞ্জন প্রেস’ এর মালিক বাবু চিত্তরঞ্জনকে (৩৫) প্রায় দুই লক্ষ টাকার জাল নোটসহ আটক করেছে র্যা ব-১৩। আজ বুধবার (১৫ জুন) সকালে জেলার দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের এক প্রেস থেকে তাকে আটক করা হয়। আটক চিত্তরঞ্জন সুন্দরদিঘি ইউনিয়নের প্রেমবাজার এলাকার বিশ্বনাথের ছেলে।

র্যা ব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের চিত্তরঞ্জন প্রেসের মালিক চিত্ত রঞ্জনকে ২ লক্ষ ২০ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়। এ সময় র্যা ব ১৩ তার ব্যবহৃত ১টি ডিজিটাল প্রিন্টার, ১টি কম্পিউটার এবং ১টি মোটরসাইকেল জব্দ করে। র্যা ব জানায়, দীর্ঘদিন থেকে তিনি অবৈধ জাল টাকার ব্যবসা করে আসছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন