News71.com
 Bangladesh
 15 Jun 16, 05:37 PM
 496           
 0
 15 Jun 16, 05:37 PM

চাঁপাইনবাবগঞ্জে জেএমবির সদস্য আটক।।

চাঁপাইনবাবগঞ্জে জেএমবির সদস্য আটক।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহরত জামান (৪৪) নামে এক জেএমবির সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত শহরত জামান উপজেলার পীরপুর গ্রামের রইজুদ্দিনের ছেলে।

নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরুদ্দিন জানান, গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার পীরপুর গ্রাম থেকে শহরত জামানকে আটক করা হয়েছে। তার নামে থানায় একাধিক মামলাও রয়েছে। সে ২০১২ সালে নাচোল থানার ওসি ফিরোজ আহম্মেদ এর উপর হামলা করেছিল বলে ওসি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন