News71.com
 Bangladesh
 15 Jun 16, 06:24 PM
 520           
 0
 15 Jun 16, 06:24 PM

জাসদ নিয়ে বক্তব্য দুঃখজনক ও অপ্রাসঙ্গিক ।। তথ্যমন্ত্রী

জাসদ নিয়ে বক্তব্য দুঃখজনক ও অপ্রাসঙ্গিক ।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের বিষয়ে জাসদ একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাসদ নিয়ে মন্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক। সচিবালয়ে আজ এক প্রশ্নের জবাবে ইনু এ কথা বলেন। তিনি বলেন, আমরা মনে করি এ সময়ে আমাদের ১৪ দলের অভ্যন্তরে কোনো কাদা ছোড়াছুড়ি উচিত নয়। এটা ইতিহাস চর্চার সময় নয়, এটা জঙ্গীবাদ সম্পূর্ণ রূপে ধ্বংস করার সময়। জনগণকে নিরাপত্তা বিধান করার সময় ।

সেজন্য আমি মনে করি জাসদ নিয়ে যে কোনো দল নিয়ে যে সব মন্তব্য, বক্তব্য, বিবৃতি আসছে সেটা অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক বলেন তথ্যমন্ত্রী। ইনু বলেন, মনে রাখতে হবে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রতিটি ঘটনা এখন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা আছে। ইতিহাস ইতিহাসের মতো বিশ্লেষণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে গত সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালায় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন একটি সফল মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চালিয়েছে ।

এরা যদি বঙ্গবন্ধু হত্যার পরিবেশ সৃষ্টি না করত তাহলে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি ভিন্ন বাংলাদেশ দেখত। সব সময় লক্ষ রাখবেন হত্যাকারীদের কখনোই প্রশ্রয় দেবেন না। তারা বড় বড় কথা বললেও তাদের সাহস কম। এই বৈজ্ঞানিক বিপ্লবীরা শতভাগ ভণ্ড ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন