News71.com
 Bangladesh
 15 Jun 16, 11:33 PM
 500           
 0
 15 Jun 16, 11:33 PM

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পলিথিন ব্যাগ ধ্বংস ও জরিমানা আদায়

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পলিথিন ব্যাগ ধ্বংস ও জরিমানা আদায়

নিউজ ডেস্ক: নওগাঁর মহাদেবপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার নিষিদ্ধ পলিথিন ব্যাগ ধ্বংস ও দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াশীমুল বারীর নেতৃত্বে র‌্যাব ৫ জয়পুরহাটের সহকারী পরিচালক আশিকুর রহমান বধবার এ অভিযান পরিচালনা করেন ।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে আদালত আব্দুল আজিজ ফিরোজের দোকানে অভিযান চালিয়ে পাটজাত পন্যের পরিবর্তে নিষিদ্ধ প্লাষ্টিকের বস্তার ব্যবসা করার অপরাধে ৫০ হাজার টাকা, বিপুল কুমার মন্ডলের দোকানে অভিযান চালিয়ে ৮ বস্তা নিষিদ্ধ পলিথিনের ব্যাগ ধ্বংস ও ২০ হাজার টাকা এবং বিশ্বনাথ বিশুর দোকানে অভিযান চালিয়ে ১০ বস্তা নিষিদ্ধ পলিথিনের ব্যাগ আটক করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। পরে পলিথিনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।


এছাড়াও ভাই ভাই ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা এবং ৪০০ কেজি সেমাই ও ৩০০ প্যাকেট বিস্কুট ধ্বংস করে। এ সময় একই আদালত মাসুদ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতেও অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা ও কেমিক্যাল ধ্বংস করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন