News71.com
 Bangladesh
 16 Jun 16, 12:29 AM
 564           
 0
 16 Jun 16, 12:29 AM

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর

নিউজ ডেস্ক: বাংলাদেশে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডাইরেক্টটর রাজশ্রী এস পারালকার অর্থনৈতিক বিভিন্ন সুচকে বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রশংসা করেছেন। আজ বুধবার পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে রাজশ্রী এস পারালকার সৌজন্য সাক্ষাৎ করতে এসে এই প্রশংসা করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক সার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন। এ সময়ে পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসুচি এবং দেশের সার্বিক অর্থনৈতিক সুচকের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির ধারা অব্যহত থাকলে খুব সহসাই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে দৃষ্টান্ত স্থাপন করবে।বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ও এগিয়ে যাবে।

তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতিতে বিশ্ব ব্যাংকের সহযোগিতার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ অধিকতর সহযোগিতায় এগিয়ে আসবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন