
নিউজ ডেস্ক: আজ ইউএপি সিভিল ডিপার্টমেন্টের ট্রান্সপরটেশন ইঞ্জিঃ ক্লাব এর উদ্যোগে নিজ ক্যাম্পাসে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।
এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের মাঝে ট্রান্সপরটেশন সম্পর্কে সাধারন জ্ঞান এবং বিস্তারিত ধারনা দিতে ট্রান্সপরটেশন ইঞ্জিঃ ক্লাবটি এই আয়োজন করে থাকে।
এতে প্রায় ১২০ জনেরও বেশী ছাত্রছাত্রী এই প্রতিযোগিতাই অংশগ্রহন করে। এছাড়াও বিজয়িদের মাঝে সনদ পত্র এবং পুরুষ্কার বিতরন করা হয়।
ক্লাবের উপদেষ্টা মির্যা আহমেদ শরিফ ও সাদমান সাদিকের সভাপত্তিতে এবং সক্রিয় সদস্য আদনান সিদ্দীকি, বিজয় বড়ুয়া, মাশকুর আহমেদ ধ্রুব, কায়সার আনাম শাওন, মহাইমিনুল ইসলাম বিপ্লব, শান্ত সহ সহযোগিতায় এই কুইজ প্রতিযোগিতা সফল ভাবে সম্পুর্ণ হয়।