
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরের আগেই রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামে নতুন ১জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হচ্ছে। ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের বাড়তি চাপ লাঘবে বাংলাদেশ রেলওয়ে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে নতুন এই জোড়া ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ।
গতকাল রেলপথমন্ত্রী মো. মজিবুল হক আজ রাজধানীস্থ রেল ভবনে জনাকীর্ণ এক সম্মেলনে একথা বলেন।
তবে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এই রুটে এই জোড়া ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এজন্য তাঁর কাছে সময় চাওয়া হয়েছে বলে রেলমন্ত্রী উল্লেখ করেন। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আমজাদ হোসেন ঢাকা-চট্টগ্রাম রুটে ঈদের আগেই নতুন ১জোড়া আন্তঃনগর ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
সূত্রে জানা গেছে, নতুন এই জোড়া ট্রেন পবিত্র ঈদুল ফিতরের আগে অবশ্যই চালু হবে। এ ব্যাপারে অনুমোদনের জন্য রেলভবন থেকে একটি নথি ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এদিকে রেলওয়ের পূর্বাঞ্চলীয় চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মো. মিয়া জাহান বাসসকে বলেন, নতুন এই ট্রেনটি সকাল ৭টায় কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে। অপরদিকে এটি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম থেকে বিকেল ৫টায় ছেড়ে আসবে ।