News71.com
 Bangladesh
 16 Jun 16, 10:37 AM
 574           
 0
 16 Jun 16, 10:37 AM

রাজধানীতে বন্দুকযুদ্ধে ১ সন্ত্রাসী নিহত।।

রাজধানীতে বন্দুকযুদ্ধে ১ সন্ত্রাসী নিহত।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) দাবি করছেন যে, নিহত ব্যক্তি সন্ত্রাসী ও চাঁদাবাজ ছিলেন। এ ব্যাপারে তার স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

র্যা বের দাবি, গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়। র্যা বের ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম আইদুল ওরফে মামা সাগর। তিনি কারওয়ান বাজারের শীর্ষ চাঁদাবাজ ছিলেন। এ ছাড়া শীর্ষ সন্ত্রাসী আশিকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও জানা যায়।

র্যা বের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় দাবি করা হয়, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যা ব-২–এর দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন