
নিউজ ডেস্ক: বান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতা মংপু মারমাকে মুক্তির দাবিতে আওয়ামী লীগের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ তিন উপজেলায় প্রত্যাহার করা হয়েছে। পবিত্র রমজান ও জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও লামা উপজেলায় বৃহস্পতিবার থেকে অবরোধ প্রত্যাহার করার ঘোষণা দেয় জেলা আওয়ামী লীগের নেতারা।
তবে বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচিতে অবরোধ বহাল থাকবে বলে জানানো হয়েছে। এরআগে বুধবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের অববরোধ শুরু করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
সূত্রমতে , এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে ৬ জনকে আটকের খবর পাওয়া গেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তারা হলেন- বান্দরবান জেলা জনসংহতি সমিতির (জেএসএস) যুগ্ম সম্পাদক উ চ চিং মারমা, জেএসএস নেত্রী মেহ্লাচিং মারমা, জেএসএস নেতা রাজবিলা ইউনিয়নের ইউপি সদস্য বাবুল মার্মা, নোয়াপতং ইউনিয়নের ইউপি সদস্য থোয়াইচিং মং, মেমং ও ক্যা নো প্রু।
তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।