News71.com
 Bangladesh
 16 Jun 16, 11:10 AM
 519           
 0
 16 Jun 16, 11:10 AM

বাংলাদেশে আটক জার্মান নাগরিকের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ এনেছে জার্মান দূতাবাস....

বাংলাদেশে আটক জার্মান নাগরিকের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ এনেছে জার্মান দূতাবাস....

আন্তর্জাতিক ডেস্কঃ কাশিমপুর কারাগারে বন্দী জার্মান নাগরিক শেমিজওয়া তমাস গোরাওতোভিজের ওপর অমানবিক নির্যাতন করার অভিযোগ করেছে ঢাকাস্থ জার্মান দূতাবাস। তারা বলেছেন, কাশিমপুর কারাগারে বন্দী জার্মান নাগরিক শেমিজওয়া তমাস গোরাওতোভিজকে অমানবিক আচরণ ও মারধর করা হয়েছে ।

জার্মান দূতাবাসে জার্মান নাগরিকের এই মামলা দেখভালের দায়িত্বে থাকা কাউন্সেলর অফিসার সম্প্রতি গোরাওতোভিজকে দেখতে কাশিমপুর কারাগারে যান। ওই সময় কাউন্সেলর তাঁর দেহে আঘাতের চিহ্ন দেখতে পান বলে জানিয়েছেন। তাঁর হাত-পায়ে বড় আঘাতের চিহ্ন দেখতে পান। তাঁর বাঁ হাঁটু প্রচ- ফুলে গেছে। এতে তিনি হাঁটতে পারছিলেন না। জার্মান সরকারের এ অভিযোগের বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গোয়েন্দা শাখায়ও এই চিঠির অনুলিপি পাঠানো হয় ।

চিঠি সূত্রে জানা গেছে, কারা কর্তৃপক্ষ যদিও বলেছে, গোরাওতোভিজকে যথেষ্ট সমাদর করা হয়েছে। বাস্তবে গত ৫ই মে শেষ হওয়া ৫ দিনের রিমান্ডের পরই এসব আঘাতের চিহ্ন তাঁর দেহে দেখা যায়। গোরাওতোভিজের প্রতি এ ধরনের অমানবিক আচরণের কঠোর প্রতিবাদ জানায় জার্মানি। গোরাওতোভিজের সুরক্ষায় এবং স্বাস্থ্যের প্রতি নজরদারি বাড়াতে বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানায় জার্মানি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন