News71.com
 Bangladesh
 16 Jun 16, 11:20 AM
 462           
 0
 16 Jun 16, 11:20 AM

এবার রাজধানির রামকৃষ্ণ মিশনে চিঠি দিয়ে হত্যার হুমকি  

এবার রাজধানির রামকৃষ্ণ মিশনে চিঠি দিয়ে হত্যার হুমকি   

নিউজ ডেস্ক: রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্ম প্রচার নিষেধ করে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এই চিঠি রামকৃষ্ণ মিশনে আসে। এ ঘটনায় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

ওয়ারী থানার ওসি জিহাদুল ইসলাম নিউজ৭১ কে জানান , চিঠিতে রামকৃষ্ণ মিশনের সবাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠির ওপরের অংশে কম্পিউটার টাইপে লেখা ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’। প্রেরকের নাম এ বি সিদ্দিক। চিঠিতে উল্লেখ করেছে, ‘তোমরা হিন্দু। বাংলাদেশ একটি ইসলামি রাষ্ট্র, এ দেশে ধর্ম প্রচার করতে পারবে না। তোমরা ভারতে যাও। না হলে তোমাদের কুপিয়ে হত্যা করা হবে।’

এ ঘটনা পর রামকৃষ্ণ মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন