
চবি প্রতিনিধি: দাউদ নবীর বয়স মাত্র ২১। নোয়াখালীর সুবর্ণচরে তার জন্ম। ছোট বেলা থেকেই চরম দারিদ্রের সঙ্গে যুদ্ধ করে পড়াশোনা চালিয়ে আসছেন। কিন্তু এইচএসসি পরীক্ষার সময় বাতজ্বরে আক্রান্ত হন দাউদ। তারপরও দমে যাননি মেধাবী এ শিক্ষার্থী। এইচএসসিতে মেধার স্বাক্ষর রেখে ভর্তি হয়েছেন চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে। ফিন্যান্স এণ্ড ব্যাংকিং বিভাগে বর্তমানে চতুর্থ বর্ষে পড়ছেন তিনি।
দাউদ নবী স্বপ্ন দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। বিভাগে তিনি মেধার স্বাক্ষর রেখে চলেছেন। তৃতীয় বষের্র ফলাফলসহ সমন্বিত ফলাফলে দাউদ তৃতীয় হয়েছেন। তবে বাত জ্বরই তার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাসে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চিকিৎসকদের পরামর্শে তাকে ভারতে নেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ভালো মানের চিকিৎসা সেবা না দিতে পারলে নবীকে বাঁচানো যাবে না। তবে স্বপ্নবাজ দাউদ নবী বাঁচতে চান। ইতোমধ্যে তার বন্ধু ও এলাকার লোকজন চিকিৎসার জন্য প্রায় লক্ষাধিক টাকা জোগাড় করেছেন। আর মাত্র এক লাখ টাকা হলেই দাউদের চিকিৎসার সুব্যবস্থা হবে । নবীর দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। এ জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তার পরিবার।
সহযোগিতার জন্য বিকাশ নম্বর-০১৮১৬-৫৫৭৫৮৩ ।