
জাহিদ আল হাসান : পবিত্র মাহে রমজান এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে রমজানের ভিতর ব্যাপক দুর্ভোগ মোকাবেলা করেও ক্লাস করে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবশেষে ছুটির ঘন্টা বাজতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে( ববি ) ।
গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর ২০১৬ উপলক্ষে ববিতে আগামী ১৯ জুন থেকে ছুটি ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একাডেমিক ক্লাশ কার্যক্রমের ছুটি ১৯ জুন থেকে আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে।
এছাড়া প্রশাসনিক অফিস কার্যক্রমের ছুটি আগামী ২৬ জুন থেকে শুরু হয়ে চলবে ১৪ জুলাই পর্যন্ত। ১৭ জুলাই , রবিবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। ববি'র জনসংযোগ কর্মকর্তা মোঃ ফয়সাল মাহমুদ রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।