News71.com
 Bangladesh
 16 Jun 16, 11:37 AM
 505           
 0
 16 Jun 16, 11:37 AM

যশোরে ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

যশোরে ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছা উপজেলার নরেন্দ্রপুর গ্রামে ট্রাকের ধাক্কায় সিদ্দিক (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক একই গ্রামের মৃত গফুর মণ্ডলের ছেলে।

নিহত ব্যক্তির স্বজনরা জানান, সকালে শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে ঝিকরগাছার উদ্দেশে রওনা হন সিদ্দিক। পথে নরেন্দ্রপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের কর্মীরা এসে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন