News71.com
 Bangladesh
 16 Jun 16, 11:49 AM
 478           
 0
 16 Jun 16, 11:49 AM

সিরাজগঞ্জে এক মাদকাসক্তকে কুপিয়ে মারল আরেক মাদকাসক্ত ভাই....

সিরাজগঞ্জে এক মাদকাসক্তকে কুপিয়ে মারল আরেক মাদকাসক্ত ভাই....

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ছোট ভাই সোহাগ হোসেনকে (১৬) ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই শাকিল হোসেন (১৮)। এ ঘটনার পর পরই শাকিল হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ২টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহাগ। এর আগে রাত সোয়া ১২টার দিকে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ ও আটক বড় ভাই শাকিল ঝিকিড়া পশ্চিমপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহম্মেদ বলেন, সোহাগ ও শাকিল দু ভাই মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে কয়দিন আগে শাকিলকে শিকল দিয়ে বেঁধে রাখে তার পরিবারের সদস্যরা। শিকল খুলে দেওয়ার পর থেকে আবারও নেশায় আসক্ত হয় সে।

বুধবার রাতে দুই ভাই এক ঘরে শুয়েছিল। রাত সোয়া ১২টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাকিল বটি দিয়ে সোহাগের গলায় কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহাগকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে মারা যায় সে। ঘটনার পর পরই শাকিলকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন