News71.com
 Bangladesh
 16 Jun 16, 11:54 AM
 474           
 0
 16 Jun 16, 11:54 AM

রাজধানীর হাজারীবাগ এবং আদাবরে দুইজন খুন

রাজধানীর হাজারীবাগ এবং আদাবরে দুইজন খুন

নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগের মাহতাব সিএনজি পাম্পের কাছে রাসেল ও আবু হাসান নামে দুই পরিবহন শ্রমিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে হাসাতালে নেয়ার পর রাসলে মারা যান। এদিকে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় গতকাল রাত ১টার দিকে আবু হাসান ওরফে সাঈদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ছিনতাইয়ের মামলায় জেল খেটে ১৫ দিন আগে বের হয়েছেন সাঈদ। কারা তাকে কুপিয়েছে সে ব্যাপারে পুলিশ কিছু বলতে পারেনি।

হাজারীবাগের স্থানীয়রা জানিয়েছেন, আহত ও নিহত দুই শ্রমিক রাসেল ও হাসান যানযাবিল পরিবহনে কাজ করতেন। নিহত রাসেলের স্ত্রী পাপনী হাসপাতালে সাংবাদিকদের জানান, কয়েক মাস আগে স্বপন মোল্লা, জাহাঙ্গীরসহ কয়েকজনের সঙ্গে রাসেলের ঝগড়া হয়। এর জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাজারীবাগ থানার এসআই মোজাফফর হোসেন জানিয়েছে, ঘটনাটি আমরা শুনেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন