News71.com
 Bangladesh
 16 Jun 16, 12:53 PM
 503           
 0
 16 Jun 16, 12:53 PM

হাইকোর্টে বিচারাধীন মামলা ৩ লাখ ৯৯ হাজার ৩০৩ টি : সংসদে আইনমন্ত্রী

হাইকোর্টে বিচারাধীন মামলা ৩ লাখ ৯৯ হাজার ৩০৩ টি : সংসদে আইনমন্ত্রী

নিউজ ডেস্ক: আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন, হাইকোর্ট বিভাগে ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত মোট বিচারাধীন মামলার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৩০৩টি। এদের মধ্যে বিচারধীন দেওয়ানি মামলা ৮৭হাজার৯৬৪ টি, ফৌজদারী মামলা ২ লাখ ৪১হাজার ১৫টি, রিট মামলা ৬৩হাজার ২৫০টি এবং আদিম মামলা ৭হাজার ৭৪টি।

সংসদে প্রশ্নোত্তরে আজ সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য বলেন। সকালে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। 

আইন মন্ত্রী আরো বলেন, বিচারাধীন মামলার জট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। বিচারকের শূল্যপদ পুরণের কার্যক্রম চলমান রয়েছে এবং আরও অধিক সংখ্যক বিচারক নিয়োগসহ অবকাঠামোগত উন্নয়নের বিষয়চি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারকল্পে বাংলাদেশ সুপ্রীমকোর্টে ইতোমধ্যে ডিজিটাল কজলিষ্ট চালু রয়েছে।

এছাড়া দেশের ৬৪টি জেলঅয় লিগ্যাল ্এইড অফিস স্থাপন করা হয়ছে। বিকল্প বিরোধ নিস্পত্তির মাধ্যমে মামলার জট কমানোর পদক্ষেপ গ্রহন হয়েছে। মানবতা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ৩১ জনকে সাজা : দিলারা বেগমের এক প্রশ্নের জবাবে আইন মন্ত্রী বলেন, মে ২০১৬ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্তৃক সর্বমোট ৩১জন মানবতা বিরোধী অপরাধীকে সাজা প্রদান করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, ২০১০ ও ২০১২ নালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠন করা হয়।

পরবর্তীতে বিচারাধীন মামলার পরিমাণ বিবেচনায় গত ১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে দুটি ট্রাইব্যুনালকে একীভূত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল১ পুনর্গঠন করা হয়েছে। বর্তমানে শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ কার্যকর রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন