News71.com
 Bangladesh
 16 Jun 16, 05:43 PM
 514           
 0
 16 Jun 16, 05:43 PM

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের চাকরির মেয়াদ ৩ বছর বাড়িয়েছে সরকার।।

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের চাকরির মেয়াদ ৩ বছর বাড়িয়েছে সরকার।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে। ১৮ জুন বা যোগদানের তারিখ থেকে এই বর্ধিত মেয়াদ শুরু হবে।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব মর্যাদায় ২০১৫ সালে এক বছরের চুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইহসানুল করিম। এর পূর্বে তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন