News71.com
 Bangladesh
 16 Jun 16, 05:45 PM
 569           
 0
 16 Jun 16, 05:45 PM

খুলনায় ইফতারি খেয়ে নারী-শিশুসহ শতাধিক অসুস্থ।

খুলনায় ইফতারি খেয়ে নারী-শিশুসহ শতাধিক অসুস্থ।

নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি গ্রামে ইফতারি খেয়ে নারী-শিশুসহ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে সেহেরি খাওয়ার পর আরো বেশি অসুস্থ হয়ে পরে। অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আবদার শেখ, হোসেন আলী, দাউদ শেখসহ বেশ কয়েকজন বলেন, গত বুধবার সন্ধ্যায় ব্রহ্মগাতি গ্রামের বাসিন্দারা ব্রহ্মগাতি ফোরকানিয়া মাদ্রাসার জামে মসজিদ থেকে ইফতারি খেয়ে অসুস্থ তারা হয়ে পড়েন। অনেকেই ইফতারি বাড়িতে নিয়ে যান। ওই ইফতারি খাওয়ার পর বাড়ির শিশু ও নারীরাও  অসুস্থ হতে থাকে। বৃহস্পতিবার ভোরে সেহরি খাওয়ার পর থেকে তারা আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৩৬ জন ভর্তি রয়েছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতিয়ার শেখ এবং মেডিক্যাল অফিসার ডা. শবনম সুলতানা বলেন, আক্রান্তদের ডায়রিয়া ও বমি হচ্ছে। ফুড পয়জনিং থেকে এবং জীবাণুযুক্ত পানি পান কারায় তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা করা যাচ্ছে। তবে তারা এখন আশঙ্কামুক্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন