
নিউজ ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদ থানার হারোয়ার দীঘি এলাকায় আগুনে পুড়েছে চার চার টি দোকান। এতে ৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আজ রবিবার ভোর ৫টা১৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিক পর্যায় ফায়ার সার্ভিসেকে খবর দিলে তিন গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, আগুনে চারজন মালিকের চারটি দোকান পুড়ে গেছে।