News71.com
 Bangladesh
 19 Jun 16, 06:30 PM
 492           
 0
 19 Jun 16, 06:30 PM

গুম, খুন ও গুপ্তহত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

গুম, খুন ও গুপ্তহত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচী পালিত হয়েছে। দেশে একের পর এক খুন, গুম ও গুপ্ত হত্যার প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা রোডে ওই মানববন্ধ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, ডেপুটি কমান্ডার সাহার আলী, মুক্তিযোদ্ধা শামছুল আলম, আজিজুর রহমান, আ’লীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ইসলাম শালু, আব্দুল বাতেন প্রমূখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন