News71.com
 Bangladesh
 20 Jun 16, 11:43 AM
 440           
 0
 20 Jun 16, 11:43 AM

সাঁড়াশি অভিযানে ঘুষের অভিযোগে এসআই প্রত্যাহার

সাঁড়াশি অভিযানে ঘুষের অভিযোগে এসআই প্রত্যাহার

নিউজ ডেস্কঃ মাগুরায় পুলিশের বিশেষ অভিযানের সময় নিরীহ মানুষকে ধরে এনে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করেছে। সদর থানার এসআই নিমাই চন্দ্র দেবনাথকে রবিবার থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়। পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বলেন, বিশেষ অভিযানের সময় নিরীহ মানুষকে ধরে এনে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া যায় নিমাই চন্দ্রের বিরুদ্ধে। পুলিশ সুপার আরোও বলেন, অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এসআই নিমাইচন্দ্রের বিরুদ্ধে গত ১২ জুন রাতে সদর উপজেলার বেড় আকছি গ্রাম থেকে ৪ নিরীহ ব্যক্তিকে ধরে এনে জনপ্রতি ১৬০০ টাকা উৎকোচ আদায়ের অভিযোগ রয়েছে।এসআই নিমাই অভিযোগ অস্বীকার করে বলেন, ওই দিন আমি সোর্সের মাধ্যমে খবর পাই, বেড় আকছি গ্রামে ডাকাত ফারুক তার লোকদের নিয়ে বৈঠক করছে। আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে ফারুক দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে ৪জনকে আটক করার কথা বলেন,এসআই নিমাইচন্দ্র। পরে তারা নিরপরাধ জানতে পেরে উৎকোচ ছাড়াই তাদের ছেড়ে দিয়েছেন বলে নিমাইচন্দ্র দাবি করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন