News71.com
 Bangladesh
 20 Jun 16, 01:21 PM
 502           
 0
 20 Jun 16, 01:21 PM

নিন্ম আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

নিন্ম আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

নিউজ ডেস্ক: ঢাকার নিম্ন আদালত হঠাৎ করেই পরিদর্শন করলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ সোমবার সকাল সোয়া ১০টা থেকে প্রায় এক ঘণ্টা ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাসে বসে তিনি বিচারকাজ পর্যবেক্ষণ করেন।

এ সময় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন মামলার শুনানি গ্রহণ করেন। শুনানি চলাকালে বেলা সোয়া ১১টার দিকে প্রধান বিচারপতি এজলাস থেকে নেমে যান।

এর আগে প্রধান বিচারপতি আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ও মুখ্য বিচারিক হাকিম আদালতগুলো পরিদর্শন করেন। আজ দুপুরে নিম্ন আদালতের বিচারকদের সঙ্গে প্রধান বিচারপতি বৈঠক করবেন বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন