
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কামারখন্দে দুর্বৃত্তদের গুলিতে মাহবুবুল আলম মিল্টন (৩৮) নামে সাবেক এক ইউপি সদস্য আহত হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হালুয়াকান্দি নিশিবাড়ী সংলগ্ন ব্রিজের কাছে তাকে গুলি করা হয়। আহত মিল্টন উপজেলার বড় পাকুরিয়া গ্রামের পিতা মৃত মোকছেদ আলীর ছেলে। উপজেলার জামতৈল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য মাহবুবুল আলম মিল্টন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল সর্দার বলেন, রাতে মোটর সাইকেলযোগে জামতৈল থেকে নিজ বাড়ি ফেরার পথে হালুয়াকান্দি নিশিবাড়ী ব্রিজ পার হওয়ার পর পিছন থেকে সন্ত্রাসীরা তাকে গুলি করে। সন্ত্রাসীদের গুলি তার মাথায় ও পায়ে গুলি লাগে। গুরুতর অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তির পর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহবুবুল আলম মিল্টনের স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাচবাড়ীয়ার গ্রামের হালিমের নেতৃত্বে এ হামলা হতে পারেন মনে করেন তারা।