News71.com
 Bangladesh
 20 Jun 16, 06:20 PM
 431           
 0
 20 Jun 16, 06:20 PM

বাগেরহাটে সৎ মাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন।।

বাগেরহাটে সৎ মাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটে নেশার টাকা না পেয়ে সৎ মাকে হত্যার দায়ে ফারুক শেখ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান আসামির উপস্থিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ফারুক শেখ বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মৃত মোকসেদ শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ৫ জুলাই বিকাল ৪টার দিকে সৎমা হাসিনা বেগমকে ফারুক শেখ কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই হাসিনা বেগমের মৃত্যু হয়। এ সময় প্রতিবেশিরা ফারুককে ধরে পুলিশে দেয়।

এ ঘটনায় পরদিন নিহতের মেয়ে পায়রা বেগম বাদী হয়ে হত্যাকারী ভাই ফারুকের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান ওই বছরের ৮ সেপ্টেম্বর ফারুক শেখকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দাখিল করেন। এই মামলার ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন