News71.com
 Bangladesh
 20 Jun 16, 11:53 PM
 484           
 0
 20 Jun 16, 11:53 PM

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত

নিউজ ডেস্ক: মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার ঘটনার প্রধান আসামি সুমন সেন জামিনে মুক্ত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন। সুমন সেন মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। এ বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা কারাগারের সুপার তায়েফ উদ্দিন মিয়া জানান, মহামান্য হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেছেন।এ সংক্রান্ত একটি আদেশ জেলা কারাগার পৌঁছালে সন্ধ্যার আগে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ২৩ জুলাই আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ক্ষমতাসীন দলের ছত্র-ছায়ায় থাকা দু'পক্ষের সংঘর্ষে নাজমা বেগম নামে অন্তসত্বা এক গৃহবধূ পেটে গুলিবিদ্ধ হন। এ সময় মোমিন ভুইয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় মোমিন ভুইয়ার ছেলে রুবেল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সেনকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ঘটনার ৩ দিনের মাথায় সুমন সেন ঢাকায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়ে মাগুরা জেলহাজতে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন