
নিউজ ডেস্ক: রংপুরের গংগাচড়া উপজেলার দক্ষিণ বেতগাড়ী এলাকার বালাটারী গ্রামে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার রংপুরের গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিন্নাত আলী এ তথ্য জানান।
নিহতরা হলেন- উপজেলার বালাটারী গ্রামের বাচ্চা মিয়ার ছেলে মমিনুর ইসলাম (২৩) ও একই গ্রামের মোনাব্বর হোসেনের ছেলে হাসিবুল ইসলাম (১৮)। তিনি জানান, মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে বৃষ্টির সময় ওই দুই যুবক বেতগাড়ী বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
এসময় পথে হঠাৎ বজ্রপাতে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। পরে ভোরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।