News71.com
 Bangladesh
 30 Jun 16, 05:57 PM
 530           
 0
 30 Jun 16, 05:57 PM

২০১৬-১৭ অর্থবছরের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ।।

২০১৬-১৭ অর্থবছরের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ।।

নিউজ ডেস্কঃ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করা করেছে। আজ জেলা পরিষদের কনফারেন্স রুমে পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা এ বাজেট ঘোষণা করেন ।

বাজেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৫৭ কোটি ৩০ লাখ টাকা ও নিজস্ব খাত থেকে ২ কোটি ৭০ লাখ টাকা আয় দেখানো হয়েছে। বাজেটে যোগাযোগ খাতে সর্বোচ্চ ১৭ শতাংশ বাজেট প্রস্তাব করা হয়। এছাড়া চলতি অর্থ-বছরে ৪৬ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে ।

বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সদস্য হাজি মুছা মাতব্বর, অংসুইপ্রু চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন