News71.com
 Bangladesh
 30 Jun 16, 07:22 PM
 426           
 0
 30 Jun 16, 07:22 PM

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ।।

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ।।

নিউজ ডেস্কঃ বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে সাভারে একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ডগরমোড়া এলাকার জালাল আহমেদ নীট কম্পোজিট লিমিটেড কারখানায় এ শ্রমিক বিক্ষোভের ঘটনাটি ঘটে ।

এবিষয়ে শিল্প পুলিশ ১-এর ইন্সপেক্টর হারুনুর রশিদ জানান শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য আমরা মালিক পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। এঘটনায় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।

শ্রমিকরা জানায়, গত মে মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকালে জালাল আহমেদ নীট কম্পোজিট লিমিটেড কারখানার ২ শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে ।

পরে শিল্প পুলিশ খবর পেয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দেয়। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা প্রচন্ড গরমে তীব্র রোদে কারখানাটির সামনে অবস্থান নিয়েছে। ঈদকে সামনে রেখে বকেয়া বেতন ও ঈদ বোনাস না পাওয়ায় শ্রমিকরা মানবেতর জীবন জাপন করছেন বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন