
নিউজ ডেস্কঃ জেলার সাভার উপজেলার আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে নগদ ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
গতকাল রাত ৯ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরি এলাকায় সেনাবাহিনীর সাবেক সার্জেন্টস (অব.) শওকত হোসেনের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতি হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে ।
ডাকাতি হওয়া বাড়ির সদস্যরা জানায়, রাতে চতুর্থ তলার ৩ তলার ফ্ল্যাটের দরজায় ১ যুবক কলিং বেল্ট টিপে। এসময় বাড়ির ১ জন দরজা খুলে দিলে সিড়ির মধ্যে লুকিয়ে থাকা ১০-১২ সদস্যের একদল ডাকাত ওই ফ্ল্যাটে প্রবেশ করে সকলকে হাত বা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করে প্রায় ৬ জনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে । আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান ওই বাড়িতে ডাকাতি হওয়ার খবর শুনে পুলিশ ঘটনা স্থলে পাঠিয়েছি। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।