
নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে পুলিশ সন্ত্রাসিদের মধ্যে এক 'বন্দুকযুদ্ধে' দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় পুলিশের এক এসআই ও ২ কনস্টেবল আহত হয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে। গতকাল রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টহল দল তেতুলতলা-নলডাঙ্গা সড়কে তেতুলবাড়িয়া গ্রামের রাস্তায় পৌছালে সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে এবং বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ এ সময় পাল্টা গুলি চালায় ।
শুরু হয় উভয় পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ। প্রায় ২০ মিনিট গুলি বিনিময়ের এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনা স্থল থেকে গুলিবিদ্ধ ২ সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক ও ২ কনস্টেবল আহত হয় বলে তিনি জানান।
ঘটনাস্থল থেকে পুলিশ ১টি দেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ৫ টি বোমা ও ৬ টি ছোরা উদ্ধার করে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখনো নিহত সন্ত্রাসিদের কোনও পরিচয় পাওয়া যায়নি ।