News71.com
 Bangladesh
 02 Jul 16, 11:15 PM
 417           
 0
 02 Jul 16, 11:15 PM

জঙ্গিদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না ।। স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না ।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গিদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এই ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি বলেন, সারাদেশে চলমান নাশকতার অংশ হিসেবেই রাজধানীর গুলশানে এই হামলা চালানো হয় ।

আজ বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস্থ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গুলশানের ঘটনায় নিহত ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল করীমের নামাজে জানাজা শেষে তিনি একথা জানান। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,রাজধানীর গুলশানে ‘হলি আর্টিজেন বেকারি’ রেস্টুরেন্টে জঙ্গিরা ছক এঁকেই হামলায় অংশ নিয়েছিলো। তিনি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, দেশের নাশকতা সৃষ্টির যে নীল নকশা, তার অংশ হিসেবে এই হামলা। জঙ্গি দমনে সরকারের দৃঢ় মনোভাবের কথা ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানান, হামলকারী নিহত ৬জনের মধ্যে ৫জনের তালিকা আগে থেকেই পুলিশের কাছে ছিল। এই ৫জনকে পুলিশ আগে থেকেই খুঁজছিল। তাদের অনেকবার ধরারও চেষ্টা করা হয়।তারা সকলেই বাংলাদেশী জঙ্গি ।

এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, এই হামলার দায় স্বীকারকারী আইএস’র লিংক সাইট আমরা খতিয়ে দেখছি। তবে হামলাকারীদের সাথে আইএস’র কোন সম্পৃক্ততা এখনো খুঁজে পাওয়া যায়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, জিম্মি সবাইকে বাঁচানোর আশা মাথায় রেখেই অভিযান চালানো হয়েছিল কিন্তু শতভাগ নিশ্চয়তা দিয়ে কখনই অভিযান পরিচালনা করা যায় না। এমনকি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সও তা পারে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন