News71.com
 Bangladesh
 03 Jul 16, 11:57 AM
 406           
 0
 03 Jul 16, 11:57 AM

মাওলানা জিয়াউল হাসানকে হত্যার হুমকি।।

মাওলানা জিয়াউল হাসানকে হত্যার হুমকি।।

নিউজ ডেস্কঃ মুঠোফোনে মাওলানা জিয়াউল হাসানকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২ জুলাই) দুপুরে বেসরকারী স্যাটেলাইট চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের টকশো 'নিউজরুম সংলাপ'-এ অংশ নেন তিনি। সেখানে তুলে ধরেন ইসলামের প্রকৃত আদর্শের কথা।

টকশো শেষে বাড়ি ফেরার পর সন্ধ্যার দিকে মুঠোফোনে জিয়াউল হাসানকে হুমকি দেয়া হয়। বলা হয়, তিনি যেন এসব নিয়ে বেশী কথা-বার্তা না বলেন।

এ বিষয়ে জানতে চাইলে জিয়াউল হাসান বলেন, 'আমি সব সময় ইসলামের প্রকৃত আদর্শের কথা বলি। টকশোতেও সেটা তুলে ধরেছি। তবে হুমকির বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিব।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন